কক্সবাজারের পেকুয়ায় ইউনিসেফ ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের যৌথ আয়োজনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা ও বাৎসরিক পুষ্টি কর্মপরিকল্পনা পর্যালোচনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার দুপুরে পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি পূর্বিতা চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মহিউদ্দিন মাজেদ চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার মুজিবুর রহমান, ইউনিসেফের উপজেলা নিউট্রিশন সুপারভাইজার শারমিন রহমান, জনস্বাস্থ্য ও প্রকৌশল কর্মকর্তা জয়প্রকাশ চাকমা, নিউট্রিশন ইন্টারন্যাশনালের প্রতিনিধি অমিত কুমার মালাকার,ইউনিসেফ প্রতিনিধি শারমিন আহমেদ, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এ এইচ এম বদিউল আলম, পেকুয়া মডেল সরকারি জিএমসি ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক জহির উদ্দিনসহ আরো অনেকে। এসময় ইউনিসেফ ও নিউট্রিশন ইন্টারন্যাশনালের কর্মকর্তা, সরকারি বেসরকারি ও বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা সকলকে স্ব স্ব বিভাগে পুষ্টি বিষয়ে কর্মপরিকল্পনা প্রণয়নে দিক নির্দেশনা প্রদান বিষয়ে আলোচনা করেন।
পেকুয়ায় পুষ্টি বিষয়ক বার্ষিক কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:31 am