জাতীয় আইনগত সহায়তা দিবস শুক্রবার ১৮ এপ্রিল। এ বছর “বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনামূল্যে আইনি সেবার দ্বার উন্মোচন” প্রতিপাদ্য নিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩ পালন করা হচ্ছে।
দিবসটি পালন উপলক্ষে কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটি বৃহস্পতিবার ২৭ এপ্রিল ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।কর্মসূচীর মধ্যে রয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল কর্তৃক র্যালী উদ্বোধন এবং উদ্বোধনের পর র্যালীটি কক্সবাজার শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করবে। একইদিন সকাল সাড়ে ৯ টায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা দিবস এর তাৎপর্য বিষয়ক আলোচনা সভা।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শন, শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীদের পুরস্কার প্রদান, স্বেচ্ছায় রক্তদান, ফ্রী ব্লাড গ্রুপিং ও ডায়াবেটিস পরীক্ষা, লিগ্যাল এইড মেলা, শ্রেষ্ঠ সার্ফার ও শ্রেষ্ঠ সাঁতারুদের পুরস্কার প্রদান করা হবে। জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী এসব অনুষ্ঠানমালা চলবে।
‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৩’ উপলক্ষে প্রচার প্রচারণার অংশ হিসেবে গত ২৫ এপ্রিল কক্সবাজারের কলাতলী সায়মান বীচ পয়েন্টের দক্ষিণে কক্সবাজার জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে সার্ফিং প্রদর্শনী ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ বেতার কক্সবাজার স্টেশনে কক্সবাজারের জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি কর্তৃক লিগ্যাল এইড দিবসের তাৎপর্য তুলে ধরে কথিকা পাঠ করা হয়েছে।
কক্সবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবসের কর্মসূচী সফল করতে জেলা লিগ্যাল এইড অফিসার সাজ্জাতুন নেছা লিপি সংশ্লিষ্ট সকলের উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
জাতীয় আইনগত সহায়তা দিবস শুক্রবার : কক্সবাজারে ব্যাপক কর্মসূচী

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:33 am