ইতালি যাওয়ার পথে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকা ডুবে আটজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ১৫ জন নিখোঁজ রয়েছেন।- খবর রয়টার্সের।
স্টেট মোনাস্টির রেডিও’র বরাতে রয়টার্স জানায়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করার সময় বৃহস্পতিবার তিউনিসিয়ার কাছে একটি নৌকা ডুবে অন্তত আটজন অভিবাসীর মৃত্যু এবং ১৫ জন নিখোঁজ রয়েছেন।
এছাড়া উপকূলরক্ষীরা মাহদিয়া অঞ্চলের চেব্বা শহরে ডুবে যাওয়া নৌকায় থাকা ১৪ অভিবাসীকে উদ্ধার করেছে। ডুবে যাওয়া ঐ নৌকায় ধারণক্ষমতার চেয়ে বেশি আরোহী বহন করা হচ্ছিল।
একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, নৌকাটি চলতি সপ্তাহে স্ফ্যাক্স অঞ্চলের এল আওয়াবেদ উপকূল থেকে যাত্রা করেছিল। নৌকায় থাকা অধিকাংশ অভিবাসী তিউনিসিয়ান বলেও জানান এ কর্মকর্তা।
রয়টার্স বলছে, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের দারিদ্র্যপীড়িত অঞ্চল থেকে পালিয়ে উন্নত জীবনের আশায় ইউরোপে পাড়ি দিতে অভিবাসীদের কাছে স্ফ্যাক্সের উপকূলরেখা একটি প্রধান প্রস্থান পয়েন্ট বা কেন্দ্র হয়ে উঠেছে।
সাম্প্রতিক মাসগুলোতে তিউনিসিয়ার উপকূলে বহু মানুষ ডুবে গেছে। তিউনিসিয়া ও লিবিয়া থেকে ইতালিতে পাড়ি দেওয়ার চেষ্টার ঘটনাও অনেক বেড়েছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে হাজার হাজার মানুষ বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন।
গত এপ্রিল মাসের শেষের দিকে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত বছর দেশটির উপকূলীয় এলাকা থেকে ২০ হাজারেরও বেশি অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ২০২১ সালে অন্তত ১৫ হাজার অভিবাসী অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর’র পরিসংখ্যান অনুযায়ী, অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ২০২১ সালে ১ লাখ ২৩ হাজারেরও বেশি অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। ২০২০ সালে এ সংখ্যা ছিল ৯৫ হাজারের বেশি।
ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে আটজনের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:34 am