টেকনাফ থানাধীন নয়াপাড়া সাবরাং এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ৫ বছর পলাতক গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মমতাজ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (৬মার্চ) রাতে র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টেকনাফ থানাধীন নয়াপাড়া সাবরাং এলাকা থেকে দীর্ঘ ৫ বছর পলাতক থাকা গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী সাবরাং ইউনিয়নের
৬নং ওয়ার্ড ঝিনাপাড়ার ফজল আহমদের ছেলে মমতাজ (৩৫) কে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত মমতাজ(৩৫) এর বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নং-৪০/১৮, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন-
২০০০(সংশোধনী/২০২০) এর ১১(গ) মূলে টেকনাফ মডেল থানায় গ্রেফতারী পরোয়ানা মূলতবী রয়েছে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে গ্রেফতারী পরোয়ানা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
টেকনাফে র্যাবে ৫ বছর পলাতক পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:39 am