কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সাইফুল ইসলাম বাবুল নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
রবিবার রাত ১২ টার দিকে উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের গজুঘোনা আব্দুর রহমানের বসত ঘর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক হলেন,পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার আব্দুর রহিম এর ছেলে সাইফুল ইসলাম বাবুল(২৫)।
র্যাব ১৫-এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার মো. শামসুল আলম খান সোমবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান,র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১২ টার দিকে উখিয়া থানাধীন পালংখালী ইউপিস্থ গজুঘোনা সাকিনের জনৈক আব্দুর রহমানের বসত ঘরের নিকট পৌঁছালে একজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর পিছনের কোচায় কোমরে বিশেষ কৌশলে রাখা লাইসেন্সবিহীন একটি দেশীয় তৈরী এল.জি (অস্ত্র) উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন অস্ত্রধারী সন্ত্রাসী, দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন এলাকার লোকজনদের মধ্যে প্রভাব বিস্তারের মাধ্যমে সন্ত্রাসী কর্মকান্ড করে আসছে।
উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
উখিয়ায় দেশীয় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:30 am