৪০ হাজার ইয়াবা পাচার : ২ জনের ৭ বছর করে কারাদন্ড

  বিশেষ প্রতিনিধি    14-03-2023    372
৪০ হাজার ইয়াবা পাচার : ২ জনের ৭ বছর করে কারাদন্ড

৪০ হাজার ইয়াবা টেবলেট পাচারের মামলায় ২ জন পাচারকারীর প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একইসাথে দন্ডিতদের প্রত্যেককে ১ লক্ষ টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার ১৪ মার্চ কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। একই কার্যালয়ের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

দন্ডিত আসামীরা হলো : টেকনাফ উপজেলাস্থ টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়ার আজিমুল্লাহ ‘র পুত্র মোঃ ইসমাইল এবং একই উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের হাবির পাড়ার মৃত মোস্তাফিজুর রহমান ও জমিলা খাতুনের পুত্র মোঃ রফিক।

দন্ডিতদের মধ্যে মোঃ ইসমাইল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। দন্ডিত অপর আসামী মোঃ রফিক পলাতক রয়েছে।

রাষ্ট্র পক্ষে একই আদালতের পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ, আসামীদের পক্ষে অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না আদালতে মামলাটি পরিচালনা করেন।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন