কক্সবাজারের ঈদগাঁওতে নাসি খাল থেকে ভাসমান অবস্থায় ফাতেমা আক্তার নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ মার্চ) দুপুরে দরগাহ পাড়া সড়কের চিকন ঝিরি ব্রীজের পাশে এ লাশটি দেখতে পান স্থানীয়রা।
পরে তারা পুলিশকে খবর দেন। ফাতেমা আক্তার দরগাহ পাড়ার নুরুল আমিনের কন্যা।
পারিবারিক সূত্র জানায়, দেড় বছর আগে একই এলাকার মীর আহমদের ছেলে আবু তাহেরের সাথে ফাতেমার বিয়ে হয়।
বিয়ের পর থেকে তাদের মধ্যে মনোমালিন্য চলে আসছিল৷ তাদের ঔরষে আড়াই মাসের একটি সন্তানও রয়েছে।
নিহতের মা জানান, গত ৭ মার্চ থেকে নিখোঁজ হয় ফাতেমা আক্তার।
নিখোঁজের আগে খবর পান স্বামী তাকে বৈদ্যুতিক তার দিয়ে পিটিয়েছে৷ সে থেকে আর কোনো হদিস পায়নি পরিবার।
পরে থানায় জিডি করতে গেলে থানা কর্তৃপক্ষ জিডি না নিয়ে স্থানীয় মেম্বারের মাধ্যমে খোঁজ- খবর নিতে বলেন। লাশ উদ্ধারের সময় স্বামী অদূরে হাঁটাহাঁটি করছিল।
নিখোঁজের তিনদিন পর স্থানীয়রা নাসিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন ।
থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কবিরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে মর্গে পাঠান।
ওসি জানান, ময়নাতদন্ত রিপোর্ট আসলে ঘটনার বিস্তারিত জানা যাবে। পরিবার মামলা দায়ের করলে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে।
কক্সবাজারের ঈদগাঁও নাসি খাল থেকে গৃহবধূর লাশ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:37 am