কক্সবাজারে দুই দিনের সফরে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল

  বিশেষ প্রতিনিধি    10-03-2023    559
কক্সবাজারে দুই দিনের সফরে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল

বাংলাদেশের প্রধান কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল দুই দিনের সফরে বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন।

বৃহস্পতিবার বিকালে বিমানযোগে কক্সবাজারে পৌঁছেন।

তিনি আজ শুক্রবার সকালে মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র গভীর সমুদ্র বন্দর উন্নয়ন প্রকল্প পরিদর্শন করবেন।

১১ই মার্চ শনিবার হোটেল কক্স টুডে তে আয়োজিত ‘নির্বাচনে আধুনিক প্রযুক্তি ব্যবহার; চ্যালেঞ্জসমূহ এবং উত্তরণের উপায়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি থাকবেন।

১২ই মার্চ ৮টা ৫৫ মিনিটে কক্সবাজার বিমান বন্দর হতে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন নভোএয়ারের উড়োজাহাজ যোগে।

সিইসি একান্ত সচিব মো: রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ সফরসূচির তথ্য জানা গেছে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন