কুতুবদিয়ার শিক্ষক মীর কাসেমের দাফন সম্পন্ন

  বিশেষ প্রতিনিধি    06-03-2023    319
কুতুবদিয়ার শিক্ষক মীর কাসেমের দাফন সম্পন্ন

কুতুবদিয়া আলী আকবর ডেইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলভী মীর কাসেমের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

আজ রবিবার বিকেল ৫ টায় উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ছৈয়দ আবদুল কাদের (চৌধুরী পাড়া) জামে মসজিদের মাঠে মরহুমের জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

তার জানাজা নামাজে কক্সবাজার জেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফরিদুল ইসলাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী, কুতুব আউলিয়া কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা মাওলানা আজিজুল হক সিদ্দিকী, জামায়তের নেতা আবু হেনা মোস্তফা কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম হাছান কুতুবীসহ অসংখ্য ছাত্র ও মুসল্লী উপস্থিত ছিলেন। ব্যক্তি জীবনে মীর মো. আবুল কাসেম দলমত নির্বিশেষে সর্বসাধারণের প্রতি ছিলো খুবই মিশুক এবং খুবই ভালো ব্যবহারের অধিকারী।

উল্লেখ, মৌলভী মীর কাসেম রবিবার দিবাগত রাত ২ টা ২০ মিনিটে নিজ বাড়ীতে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, এক মেয়ে, আত্মীয়- স্বজন, বন্ধু বান্ধবসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন