সৃষ্টিশীল কাজের পাশাপাশি পড়ালেখার বিকল্প নেই। পত্রিকায় কম্পিউটার ইনচার্জের কাজ করে অনেক অপারেটর আজ বড় জায়গায় সাংবাদিকতা করে আসছেন। কর্মের পাশাপাশি পড়ালেখা করে কর্মদক্ষতা দিয়েই জীবনকে জয়ী করতে হবে। কক্স মিডিয়া এসোসিয়েশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, কক্সবাজারে প্রায় পত্রিকা কম্পিউটার ইনচার্জ দ্বারাই সম্পাদনা করে থাকেন। তাদের মেধা ও দক্ষতা দিয়ে পুরো রাত জাগিয়ে এই কাজ সম্পন্ন করে বাড়ি ফিরতে হয়। তিনি কক্স মিডিয়া এসোসিয়েশনের সকলকে ধন্যবাদ জানান।
কক্সবাজার থেকে প্রকাশিত সকল পত্রিকার কম্পিউটারে দায়িত্বরত কর্মকর্তাদের নিয়ে গঠিত সংগঠন ‘কক্স মিডিয়া এসোসিয়েশন’ এর প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা ২০২৩ ঝাকজমকপূর্ণভাবে পালিত হয়েছে।
গতকাল ৩ মার্চ শুক্রবার কক্সবাজার প্রেসক্লাব ময়দানে সকাল থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত চলে এই আলোচনা সভা।
কক্স মিডিয়া এসোসিয়েশনের সভাপতি মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম সুজন এর পরিচালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া বার্ষিক মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও কক্স মিডিয়া এসোসিয়েশনের উপদেষ্টা এডভোকেট আয়াছুর রহমান।
এতে কক্স মিডিয়া এসোসিয়েশনের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
কক্স মিডিয়া এসোসিয়েশন এর প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা সম্পন্

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 11, 2026, 5:35 pm