কক্সবাজারের পেকুয়ায় বালু মহালে অভিযান চালিয়ে একটি স্যালো মেশিন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের বটতলী জুমপাড়ায় এ অভিযান চালানো হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা ও সহকারী কমিশনার (ভুমি) জাহেদ হোসাইন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুর্বিতা চাকমা বলেন,টইটংয়ের বটতলী ছরায় একটি সিন্ডিকেট স্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।খবর পেয়ে সকালে জুমপাড়া বটতলী ছরায় অভিযান চালানো হয়।
এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত একটি স্যালো মেশিন জব্দ করা হয়েছে। মেশিনটি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তার জিম্মায় দেয়া হয়েছে। মেশিনটি নিলাম দেয়া হবে।
স্থানীয় লোকজন বলেন,জুমপাড়া বটতলী ছরায় দীর্ঘদিন ধরে স্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে স্থানীয় পল্লী চিকিৎসক ওসমান গনির নেতৃত্বে একটি শক্তিশালী সিন্ডিকেট।
তারা প্রতিনিয়ত বালু তুলে বিভিন্ন জায়গায় বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নিজেদের পকেটভারী করছে ওই সিন্ডিকেট। সকালে প্রশাসন অভিযান চালিয়ে চিকিৎসক ওসমানের মেশিন নিয়ে গেছে।
পেকুয়ায় বালু মহালে অভিযান,স্যালো মেশিন জব্দ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:31 am