নাইক্ষ্যংছড়িতে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাখ টাকা জরিমানা

  বিশেষ প্রতিনিধি    24-01-2023    423
নাইক্ষ্যংছড়িতে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাখ টাকা জরিমানা

নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের রেজু আমতলী এবং রেজুর ভালুক খাইয়া এলাকায় আইন অমান্য করে কয়লার পরিবর্তে জালানি কাঠ দিয়ে ইট পোড়ানোর দায়ে দুই ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত রবিবার (২২ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালীন ঘুমধুম ইউনিয়নের বিবিএম ব্রিকস ও এইচকেবি ব্রিকস নামের দুই ইটভাটাকে ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোমেন শর্মা বলেন, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষা অপরিহার্য।

ইট ভাটায় জ্বালানী কাঠ পোড়ানো এবং পাহাড়ের মাটি ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ।

এ অভিযান সকলের কাছে বার্তা পৌঁছে দেয়ার প্রয়াস মাত্র, ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন