আমেরিকার ভিসা পেলেন মাহি

  বিশেষ প্রতিনিধি    10-11-2022    395
আমেরিকার ভিসা পেলেন মাহি

চিত্রনায়ক শাকিব খান আমেরিকা যাওয়ার পর বেশ কয়েকজন নায়িকা সেদেশের ভিসার জন্য তোরজোর শুরু করেন। শেষ পর্যন্ত তারা সফলও হন।

এদিকে শাকিব খানের নায়িকা হওয়ার গুঞ্জন ওঠে ছোট পর্দার হালের ক্রেজ সামিরা খান মাহির। এর মধ্যেই এই অভিনেত্রী আমেরিকার ভিসা পেয়েছেন।

আজ বুধবার (৯ নভেম্বর) ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মাহি। দেশের অনেক তারকা-অভিনেত্রী বর্তমানে গ্রিন কার্ড নিয়ে আমেরিকায় বসবাস করছেন। তবে আপাতত মাহির সে ধরনের কোনো ইচ্ছে নেই বলে জানান। মাহি বলেন, দেশটিতে ঘুরতে যাওয়ার ইচ্ছে ছিল। অবশেষে ভিসাটা হয়ে গেলো। ভীষণ ভালো লাগছে। এখন সুবিধা মতো সময়ে আমেরিকা ভ্রমণ করব। আমি ঘুরতে ভালোবাসি। আশা করছি শিগগিরই আমেরিকায় দারুণ একটি ভ্রমণ করতে পারবো।

বর্তমানে নাটকে ব্যস্ত সময় কাটছে মাহির। তার প্রকৃত নাম ফারজানা ইয়াসমিন কলি। তবে মিডিয়াতে ‘সামিরা খান মাহি’ নামেই নিজেকে পরিচিত করেছেন।

বিনোদন-এর আরও খবর

আরও পড়ুন