ছিল না অনুমোদন, অনিরাপদ ঘোষণার পরও চালু ছিল টুপটুপ

  বিশেষ প্রতিনিধি    18-10-2026    12
ছিল না অনুমোদন, অনিরাপদ ঘোষণার পরও চালু ছিল টুপটুপ

সমুদ্র দেখতে এসে আনন্দের স্মৃতি নিয়ে বাড়ি ফেরার কথা ছিল তাদের। কিন্তু কক্সবাজারে বেড়াতে এসে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন ১০ পর্যটক। তাদের মধ্যে একই পরিবারের ছয়জন। প্রিয়জনদের হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে হাসপাতাল ও ঘটনাস্থলের পরিবেশ।

শনিবার (১৭ অক্টোবর) সকালে কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক সৈকতে টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আগুনে প্রাণহানির কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

নিহতদের মধ্যে রয়েছেন- ঢাকার বনশ্রী এলাকার বাসিন্দা ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহেজাবিন আলভী (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), ফারিহা কবির (৩৩) এবং পাঁচ বছর বয়সী ফায়িজান আহম্মেদ। তারা সবাই একই পরিবারের সদস্য।

এ ছাড়া নাসরিন আক্তার মুক্তা (২৯) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যুর খবরও পাওয়া গেছে। তিনি ঢাকার আশুলিয়ার স্বপ্নবিলাস নিরিবিলি স্কুলের শিক্ষক ছিলেন। তার স্বামী দেওয়ান ফয়সাল ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি। অপর দুই পর্যটকের নাম জিহাদ হাওলাদার ও আকিবুল ইসলাম বলে জানা গেছে। স্ত্রী-স্বজনকে হারিয়ে আহাজারি

অগ্নিকাণ্ডে স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন আশিকুল ইসলাম। ঢাকার বনশ্রী থেকে স্ত্রী ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে তিনি কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। গত বৃহস্পতিবার তারা কক্সবাজারে আসেন এবং শনিবার তাদের ঢাকায় ফেরার কথা ছিল।

কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আশিকুল জানান, সকালে আগুন দেখে তার স্ত্রী তাকে ঘুম থেকে জাগিয়ে দেন। এরপর তিনি পাশের কক্ষে থাকা স্বজনদের সতর্ক করতে যান। একপর্যায়ে জানালা ভেঙে নিচে লাফ দিয়ে বের হতে পারলেও স্ত্রীকে আর উদ্ধার করতে পারেননি।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন