সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তৃতীয় দিনের মতো শাটডাউন ও গণ-অবস্থান কর্মসূচি চলছে। এর পাশাপাশি আজ (বৃহস্পতিবার) মানববন্ধন আয়োজন করেন শিক্ষার্থীরা।
এছাড়া একই দিনে সন্ধ্যায় প্রতিবাদী মশাল মিছিলের কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানানো হয়। এ সময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চুয়েটের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমিমুল ইহসান, সাদিয়া আক্তার ও যুলকারনাইন মিহাদ।
তারা বলেন, গত ২১ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে মাত্র ৫৬ দিন আগে দায়িত্ব নেওয়া অধ্যাপক সায়েমকে পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হয়। তবে প্রজ্ঞাপনে এ পরিবর্তনের কোনো কারণ উল্লেখ করা হয়নি। শিক্ষার্থীদের দাবি, তাদের আপত্তি নতুন নিয়োগপ্রাপ্ত উপাচার্যকে ঘিরে নয়; তাদের একমাত্র দাবি, সদ্য জারি করা উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে অধ্যাপক সায়েমকে পুনর্বহাল করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, ২১ সেপ্টেম্বর রাতে প্রজ্ঞাপনের প্রতিবাদে প্রায় তিন হাজার শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে জড়ো হন। বিভিন্ন ব্যাচ ও আবাসিক হলের শিক্ষার্থীদের পাশাপাশি ছাত্রীদের অংশগ্রহণও ছিল। এরপর থেকে সর্বাত্মক শাটডাউন, গণ-অবস্থান, বিক্ষোভ ও গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে আন্দোলন চলছে। শিক্ষার্থীদের দাবি, প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী এতে অংশ নিয়েছেন।
এদিকে চুয়েটের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি দেশ-বিদেশের বিভিন্ন অ্যালামনাই প্ল্যাটফর্ম সংহতি জানিয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এতে চুয়েটের যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা ও মালোয়েশিয়ার এলামনাইরাসহ বিভিন্ন প্ল্যাটফর্মের সমর্থনের কথা বলা হয়েছে।
তবে ঢাকার আইবি ভবনকেন্দ্রিক ‘চুয়েট এলামনাই এসোসিয়েশন’-এর নামে প্রকাশিত একটি বিবৃতি নিয়ে আপত্তি জানিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবি, ওই বিবৃতিতে তাদের ঘোষিত দাবির পক্ষে সুস্পষ্ট অবস্থান না নিয়ে দুই পক্ষকে সমান্তরালভাবে উপস্থাপন করা হয়েছে। পরে কয়েকজন অ্যালামনাই ওই বিবৃতির বিষয়ে তাদের মতামত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে : মানববন্ধনে চুয়েট শিক্ষার্থীরা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 25, 2026, 4:24 am