লাইট-ক্যামেরা-অ্যাকশন থেকে আপাতত দূরে। কয়েক মাস হলো এই বিরতিতে রয়েছেন শবনম বুবলী। কারণ, দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী। ১১ মে তার কন্যা এসেছে পৃথিবীতে। যদিও খবরটা তিনি সামনে এনেছেন ৫ জুন।
সন্তানধারণের পর এখন নবজাতককে আগলে রেখে বড় করে তুলছেন বুবলী। তাই সময়টা কাটছে ঘরে, পরিবারের সঙ্গে। শোবিজের কাজ থেকে না হয় অবসর, তাই বলে ভক্তদের সঙ্গে তো আর দূরত্ব বাড়ানো চলে না। তাই নিজের ফেসবুক পেজে সক্রিয় রয়েছেন অভিনেত্রী।
বুবলীর ফেসবুক পেজে চোখ রাখলে একটা বিষয় খুব স্পষ্ট, তিনি ইদানিং স্মৃতিকাতর হয়ে আছেন। মাস খানেক ধরেই কেবল অতীতের স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন অভিনেত্রী। ফেলে আসা দিনের নানা স্মৃতি পুনরায় পোস্ট করছেন।
৬ আগস্ট একটি ফটোশুটের বিহাইন্ড দ্য সিন পোস্ট করেছেন বুবলী। সিলভার রঙের গাউনে সেজেছিলেন সাবেকী ঢঙে। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘মুহূর্ত’। আর হ্যাশট্যাগে যুক্ত করেছেন ‘থ্রোব্যাক মুড’।
দুদিন পর একই ক্যাপশন ও হ্যাশট্যাগের সঙ্গে আরেকটি ফটোশুটের ভিডিও আপলোড করেন বুবলী। সেখানে তাকে দেখা গেল রূপালি আঁচলের নীল শাড়িতে। ১১ আগস্ট ফের একই ক্যাপশনে দিলেন আরেকটি ভিডিও। সেখানে বুবলীকে দেখা গেছে লাল ব্লেজার স্যুটে।
১৬ আগস্ট পোস্ট করেছেন একটি ভিন্ন ধরনের ভিডিও। একটি সিনেমার শুটিং করতে গিয়ে স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের ভালোবাসা দেখেছিলেন বুবলী। তাকে দেখার জন্য ভিড় করেছিল তারা। সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘সিনেমার শুটিংয়ের ফাঁকে যখন কিছু ফুলের সাথে দেখা হয়।’
এর পরের দিন আরেকটি ফটোশুটের স্মৃতি শেয়ার করেন বুবলী। যেখানে তার পরনে হ্যাট, গায়ে সাদা পোশাক আর হাতে আপেলের ঝুড়ি। ১৮ আগস্টও একটি ফটোশুটের বিহাইন্ড দ্য সিন শেয়ার করেছেন অভিনেত্রী।
১৯ আগস্ট পোস্ট করেছেন তিনটি ছবি। তাতে ক্যামেরাবন্দী হয়েছেন কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানের সঙ্গে। ক্যাপশনে লেখেন, ‘মুহূর্ত। জীবন্ত কিংবদন্তি দিলারা ম্যামের সঙ্গে।’ সঙ্গে এ-ও জানান, ছবিগুলো ‘জংলি’ সিনেমার শুটিংয়ের সময়ে তুলেছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন বুবলী। ২১ আগস্ট সেই স্মৃতিই ফেরত আনলেন। সনদ গ্রহণের পর ধারণ করা ছবি ও ভিডিও শেয়ার দিয়ে অভিনেত্রী লেখেন, ‘শিক্ষক ও সহপাঠীদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ।’
অতীতের স্মৃতি হাতড়ে কাটছে সময় বুবলীর

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: August 31, 2026, 10:44 am