সাইনবোর্ড এলাকায় সড়ক ও খালের পাশ থেকে সকল প্রকার অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
মঙ্গলবার (১৮ আগস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, অভিযানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৬ নম্বর ওয়ার্ডের সাইনবোর্ড এলাকায় সড়ক ও খালের পাশ থেকে সকল প্রকার অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একইসঙ্গে ব্রিজের ওপর স্থাপিত অবৈধ দোকানপাটও অপসারণ করা হয়েছে।
অভিযানের মাধ্যমে ফুটপাত ও সড়ক পথ দখলমুক্ত করে জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা হয় এবং এলাকার পরিবেশ ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
জনস্বার্থে অবৈধ দখল ও স্থাপনার বিরুদ্ধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম।
সাইনবোর্ডে সড়ক-খালের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ডিএসসিসি

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: August 19, 2026, 5:31 pm