ডিলারদের উমরাহ ও মোটরবাইক রিওয়ার্ড দিল র‍্যানকন ইলেকট্রনিক্স

  বিশেষ প্রতিনিধি    19-08-2026    8
ডিলারদের উমরাহ ও মোটরবাইক রিওয়ার্ড দিল র‍্যানকন ইলেকট্রনিক্স

দেশব্যাপী ডিলার নেটওয়ার্কের সঙ্গে পারস্পরিক আস্থা, দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব ও ব্যবসায়িক প্রবৃদ্ধির ধারাবাহিকতা আরও শক্তিশালী করতে ডিলার রিওয়ার্ড কর্মসূচির আওতায় যোগ্যতা অর্জনকারী ডিলারদের উমরাহ ট্রিপ ও মোটরবাইক রিওয়ার্ড দিয়েছে র‍্যানকন ইলেকট্রনিক্স।

মঙ্গলবার (১৮ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জন, বাজার সম্প্রসারণে উল্লেখযোগ্য অবদান এবং বিক্রয় কার্যক্রমে সাফল্য অর্জনকারী ডিলার অংশীদারদের স্বীকৃতি জানাতে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচির আওতায় নির্বাচিত একদল ডিলারকে পবিত্র মক্কা ও মদিনায় উমরাহ পালনের সুযোগ দেওয়া হয়েছে। পাশাপাশি আরেকদল সফল ডিলারের হাতে আনুষ্ঠানিকভাবে মোটরবাইক রিওয়ার্ড তুলে দেওয়া হয়েছে।

র‍্যানকন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের ইলেকট্রনিক্স শিল্পে ডিলার অংশীদারদের ভূমিকা ব্যবসায়িক সাফল্যের অন্যতম চালিকাশক্তি। দেশের বিভিন্ন অঞ্চলে বাজার সম্প্রসারণ, ভোক্তাদের কাছে মানসম্পন্ন প্রযুক্তিপণ্য পৌঁছে দেওয়া এবং শক্তিশালী ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তুলতে ডিলারদের অবদান গুরুত্বপূর্ণ। এই স্বীকৃতি কর্মসূচি তাদের সেই অবদানের প্রতিফলন। র‍্যানকন ইলেকট্রনিক্সের চিফ অপারেটিং অফিসার সামির মুহাম্মদ সালেহ বলেন, র‍্যানকন ইলেকট্রনিক্সের সাফল্যের পেছনে আমাদের ডিলার অংশীদারদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের নিষ্ঠা, আস্থা ও ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, ডিলারদের সাফল্যই আমাদের সাফল্য। ভবিষ্যতেও ডিলার উন্নয়ন, ব্যবসায়িক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য শুধু পণ্য বাজারজাত করা নয়, বরং এমন একটি শক্তিশালী ডিলার ইকোসিস্টেম গড়ে তোলা, যেখানে পারস্পরিক আস্থা, ব্যবসায়িক প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি সাফল্য নিশ্চিত হয়। র‍্যানকন ইলেকট্রনিক্স ভবিষ্যতেও ডিলার অংশীদারদের সঙ্গে এই অগ্রযাত্রা অব্যাহত রাখবে।

প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে দেশব্যাপী ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। আধুনিক প্রযুক্তিনির্ভর টেলিভিশন, রেফ্রিজারেটরসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের ব্যবসায় আগ্রহী নতুন উদ্যোক্তা ও ব্যবসায়িক অংশীদারদের র‍্যানকন ইলেকট্রনিক্সের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন