শ্রম অভিবাসন ব্যবস্থাপনাকে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান

  বিশেষ প্রতিনিধি    13-08-2026    6
শ্রম অভিবাসন ব্যবস্থাপনাকে কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান

শ্রম অভিবাসন ব্যবস্থাপনাকে কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও অধিকারভিত্তিক করার আহ্বান জানানো হয়েছে। শ্রম অভিবাসন বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা-২০২৬ চূড়ান্ত করার লক্ষ্যে বৃহস্পতিবার (১২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে হোটেল হলিডে ইনে একটি বহুপক্ষীয় পরামর্শ সভায় এ আহ্বান জানানো হয়।

বিদেশফেরত অভিবাসী শ্রমিকদের অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই পুনরেকত্রীকরণের জন্য ট্রেড ইউনিয়নের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রকল্প-এর আওতায় বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্‌স, উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান আই সোশ্যালের সহযোগিতায় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অর্থায়নে এই সভার আয়োজন করে। প্রকল্পটি সুইজারল্যান্ডের সহায়তায় পরিচালিত হচ্ছে।

সভায় সভাপতিত্ব করেন এনসিসিডব্লিউই-এর চেয়ারম্যান ও বিল্‌স উপদেষ্টা পরিষদের সদস্য মেসবাহউদ্দীন আহমেদ। উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর, বিল্‌স-এর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, বিল্‌স-এর পরিচালক কোহিনূর মাহমুদ।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দলমতের ঊর্ধ্বে থেকে রেমিটেন্স যোদ্ধাদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তিনি প্রত্যাগত শ্রমিকদের অভিজ্ঞতাকে দক্ষতা উন্নয়নে ব্যবহার, তাদের জন্য সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাসহ তাদের স্বার্থ সংরক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে একত্রে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, প্রবাসী কল্যাণ সংস্থা থেকে প্রত্যাগত শ্রমিকদের জন্য প্রদত্ত ভাতার পরিমাণ বৃদ্ধির জন্য চেষ্টা করা হচ্ছে।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন