খুলনায় দুর্বৃত্তদের হামলায় অনিন্দ্য কুমার দাস নামে এক খাদ্য কর্মকর্তা আহত হয়েছেন। রোববার (৯ জুলাই) রাতে নগরীর ফরাজীপাড়া আকবর স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
অনিন্দ্য কুমার দাস বটিয়াঘাটা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ভুক্তভোগী অনিন্দ্য কুমার দাস বলেন, আকবর স্টোর থেকে বাজার করে বাড়ি যাওয়ার জন্য বের হওয়া মাত্রই পাঁচ-ছয়জন দুর্বৃত্ত এসে এলোপাথাড়িভাবে মারতে শুরু করে। আমাকে টেনে ইজিবাইকে করে নেওয়া চেষ্টা করে। কিছুদূর যেতে আমি দৌড়ে ফুড অফিসে প্রবেশ করি। পরবর্তীতে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে হাসপাতালে আনা হয়।
সোনাডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনা শুনে পুলিশের টিম পাঠানো হয়েছে, তদন্ত চলছে।
খুলনায় খাদ্য কর্মকর্তার ওপর দুর্বৃত্তদের হামলা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: August 14, 2026, 12:39 am