নিজের মাথার দীর্ঘ ৯ ফুট লম্বা চুল নিয়ে নারী ক্যাটাগরিতে বিশ্বের সবচেয়ে লম্বা চুলের রেকর্ড গড়েছেন ভারতের রেনু ধারিয়াল। গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড তাকে আনুষ্ঠানিকভাবে দীর্ঘ চুলের অধিকারীর সার্টিফিকেট দিয়েছে।
তার মাথার কালো চুল ২৭১ দশমিক ৫০ সেন্টিমিটার লম্বা। যা ৮ ফুট ১০ ইঞ্চির সমান।
রেনুর বাড়ি ভারতের উত্তরাখণ্ডের হালদাওয়ানিতে। তার আগে এই রেকর্ডের মালিক ছিলেন ইউক্রেনের আলিয়িা নাসরোভা। তার চুল ৮ ফুট ৫.৩ ইঞ্চি লম্বা।
এই নারী ইউটিউবে কনটেন্ট তৈরি করেন এবং চুল লম্বা করার টিপস দিয়ে থাকেন। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত এপ্রিলে গিনেজ কর্তৃপক্ষ রেনুকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়।
রেনু জানিয়েছেন, ২০১৫ সাল থেকে তার চুল অব্যাহতভাবে লম্বা হচ্ছে। তিনি বলেছেন, ভারতে লম্বা চুলকে অত্যন্ত সুন্দরের প্রতীক হিসেবে ধরা হয়। এ কারণে তিনি নিজের চুল লম্বা করায় উদ্বুদ্ধ হয়েছেন।
রেনু বলেছেন, ২০১৫ সালের পর তিনি আর কখনো তার চুল কাটেননি। এছাড়া চুল পরিষ্কার ও পরিপাটি করতে কয়েক ঘণ্টা সময় লাগে বলেও জানিয়েছেন তিনি।
রেনুর আগে ভারতের সবচেয়ে লম্বা চুলের বিশ্বরেকর্ডধারী ছিলেন স্মিত শ্রীবাস্তভ। তার চুল লম্বায় ৭ ফুট ৯ ইঞ্চি। ২০২৩ সালে তাকে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ সবচেয়ে লম্বা চুলের অধিকারীর খেতাব দিয়েছিল।
৯ ফুট লম্বা চুল নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন রেনু

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: August 14, 2026, 12:34 am