জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ফুটবল তুলতে গিয়ে ডোবার পানিতে পড়ে সাখাওয়াত হোসেন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার ধানাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সাখাওয়াত ওই এলাকার ভ্যানচালক সুমন মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, রবিবার বিকেলে বাড়ীর পাশে সাখাওয়াতসহ কয়েকজন মাঠে ফুটবল খেলতে যায়। এ সময় ফুটবলটি মাঠের পাশের ডোবার পানিতে পড়ে গেলে সাখাওয়াত ফুটবলটি উঠাতে যায়। এক পর্যায়ে অসাবধানতাবশত ডোবার পানিতে সে ডুবে যায়। পরে ওইখানে থাকা অন্য শিশুরা দৌড়ে সাখাওয়াতের মাকে খবর দেয়। মা ও স্থানীয়রা ডোবার পানিতে নেমে সাখাওয়াতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা শহিদ মিয়া বলেন, বৃষ্টির মধ্যে আমাদের বাড়ীর পাশে মাঠে কয়েকজন শিশু ফুটবল খেলতে যায়। ফুটবলটি ডোবার গর্তে পড়ে গেলে সাখাওয়াত বলটি তুলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরে আমরা আমার ভাতিজাকে পানি থেকে তুলে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে আমার ভাতিজা মারা গেছে।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বলেন, আজ সন্ধ্যার দিকে সাখাওয়াত নামের এক শিশুকে কয়েকজন হাসপাতালে নিয়ে আসে। শিশুটি পানিতে পড়ে গিয়েছিল, পরে আমরা পরীক্ষা করে দেখি শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে।
ফুটবল তুলতে গিয়ে পানিতে পড়ে শিশুর মৃত্যু

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 11, 2026, 5:27 pm