ভোলায় বিলের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

  বিশেষ প্রতিনিধি    02-08-2026    38
ভোলায় বিলের পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

ভোলার লালমোহন উপজেলায় বসতঘরের সামনের বিলে জমে থাকা পানিতে ডুবে আবু ছায়েদ নামে এক ১৮ মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার লালমোহন ইউনিয়নের মুন্সির হাওলা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু ছায়েদ ওই একই গ্রামের মো: ইব্রাহীমের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিল। এসময় শিশুটি ঘরেই খেলছিল। হঠাৎ অগোচরে শিশুটি বসতঘর থেকে বের হয়ে বসতঘরের সামনে বিলের পানিতে পড়ে যায়। পরে শিশুটি তার পরিবারের সদস্য খোঁজাখুজি করতে থাকে। এরপর স্বজনরা তাকে বিলের পানিতে ভাসতে দেখে অচেতন অবস্থায় উদ্ধার করেন স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে লালমাহন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.অলিউল ইসলাম বলেন,শিশুটির পরিবারের কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সারাদেশ-এর আরও খবর

আরও পড়ুন