ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও অন্যান্য গোষ্ঠী অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে। এ লক্ষ্যে উপত্যকা পরিচালনার জন্য গঠিত ‘বোর্ড অব পিসের’ একটি চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ চুক্তিকে শান্তি ও নিরাপত্তার পথে ‘একটি যুগান্তকারী পদক্ষেপ’ বলে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আল জাজিরা বৃহস্পতিবার চুক্তির একটি অনুলিপি পেয়েছে। চুক্তিতে ১৪ দিনের মধ্যে নিরস্ত্রীকরণের সুনির্দিষ্ট রূপরেখা প্রস্তুতের কথা বলা হয়েছে। তবে আন্তর্জাতিক যাচাইকারী সংস্থার অনুমোদন সাপেক্ষে এর মেয়াদ বাড়ানো যেতে পারে।
বৈঠকে হামাসের প্রতিনিধি দলের সদস্য গাজী হামাদ বলেন, এই আলোচনাগুলো ছিল কঠিন ও শ্রমসাধ্য। আমরা অর্জনযোগ্য সর্বোত্তম উপায়ে এ বিষয়টির সমাধানে পৌঁছানোর চেষ্টা করেছি।
তিনি বলেন, ইসরায়েলি বাহিনী তাদের শর্ত পূরণে ব্যর্থ হলে হামাস চুক্তির কোনো অংশই বাস্তবায়ন করবে না। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং পুনর্গঠনে অগ্রগতির ওপর নিরস্ত্রীকরণ নির্ভর করছে।
আল জাজিরা জানিয়েছে, এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তিকে ‘বোর্ড অব পিসের’ একটি সাফল্য হিসেবে তুলে ধরেছেন। গাজার শাসনব্যবস্থা তদারকির জন্য এ বোর্ড গঠন করা হয়েছে।
হামাসের নিরস্ত্রীকরণ নিয়ে চুক্তিতে পৌঁছেছে ‘বোর্ড অব পিস’: ট্রাম্প

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: August 7, 2026, 11:15 am