মেহেরপুরের গাংনী উপজেলার ফুটবল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে রাব্বি আহমেদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে গাংনী উপজেলার আজান ও মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের কিশোরদের মধ্যে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে এ ঘটনা ঘটে।
নিহত রাব্বি আহমেদ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিজার উদ্দিনের ছেলে।
রাব্বির সতীর্থ খেলোয়াড় রাব্বি হোসেন জানান, খেলা চলাকালে হঠাৎ রাব্বি মাঠে বসে পড়ে এবং বুকে তীব্র ব্যথা অনুভব করে। পরে তাকে দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই রাব্বির মৃত্যু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
মেহেরপুরে ফুটবল খেলতে গিয়ে কিশোরের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 11, 2026, 5:36 pm