গ্রাহকসেবার মানোন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর মাসিক স্টাফ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) এক বার্তায় সমিতি জানায়, সভায় সার্বিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি গ্রাহকসেবার মান উন্নয়ন, নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ, সিস্টেম লস হ্রাস, রাজস্ব আদায় বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ বজায় রাখা এবং বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় চলমান উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন করা হয়। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের অফিসভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন, কর্মসম্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং তা বাস্তবায়নের কৌশল নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
এ সময় মাঠপর্যায়ের কার্যক্রম আরও গতিশীল করা, গ্রাহকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, প্রিপেইড মিটারের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা, বিদ্যুৎ অপচয় রোধ এবং অবৈধ সংযোগ প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
সভায় বক্তারা গ্রাহকসেবার মানোন্নয়ন ও সেবার পরিধি বাড়াতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যুৎ খাতের বিভিন্ন লক্ষ্য অর্জনে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
গ্রাহকসেবা উন্নয়নে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর স্টাফ সভা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:22 am