বিদ্যুৎস্পৃষ্টে আহতদের দেখতে হাসপাতালে এমপি সাঈদ আল নোমান

  বিশেষ প্রতিনিধি    11-07-2026    21
বিদ্যুৎস্পৃষ্টে আহতদের দেখতে হাসপাতালে এমপি সাঈদ আল নোমান

চট্টগ্রাম নগরীর উত্তর আগ্রাবাদে পানি নিষ্কাশনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত চারজনের হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় তিনি হালিশহরের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহতদের শারীরিক অবস্থার খোঁজ নেন। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেন।

আহতদের মধ্যে রঙ্গীপাড়া এলাকার মোহাম্মদ নাছিরের ছেলে মোহাম্মদ নাঈম এবং একই এলাকার খায়ের আহম্মদের ছেলে মোহাম্মদ শামসুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে নগরীর ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের রঙ্গীপাড়া এলাকার ছোট মসজিদসংলগ্ন স্থানে জমে থাকা পানি নিষ্কাশনের সময় অসাবধানতাবশত চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পরিদর্শনকালে এমপি সাঈদ আল নোমান আহতদের স্বজনদের সান্ত্বনা দেন এবং তাদের পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন