নাটোরের নলডাঙ্গায় আব্দুল গফুর নামে এক ব্যক্তির বাড়ির গেটের সামনে কাফনের কাপড় ও একটি চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা ‘সময় থাকতে ভালো হয়ে যা’
বুধবার (১ জুলাই) ভোরে উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে আব্দুল গফুর ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে এসে তিনি গেটের সামনে একটি পলিথিনে মোড়ানো সাদা রঙের প্যাকেট দেখতে পান। প্যাকেটটি খুলে দেখেন ভেতরে কাফনের কাপড়ের মতো একটি সাদা কাপড় এবং একটি হাতে লেখা চিরকুট। পরে স্থানীয়দের ডেকে তিনি বিষয়টি দেখান।
চিরকুটে লেখা ছিল, ‘সময় থাকতে ভালো হয়ে যা। পরে আর সময় পাবি না। আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই। অযথা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিন। পরের উপর নির্ভরশীলতা কমিয়ে দিয়ে আল্লাহর নির্ভর হ।’
আব্দুল গফুর বলেন, সকালে এমন ঘটনা দেখে আমাদের পরিবারের সবাই ভয় পেয়ে গেছি। কারা, কী উদ্দেশ্যে এ কাজ করেছে, তা বুঝতে পারছি না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আলম বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চিরকুটটি উদ্ধার করে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাড়ির গেটে কাফনের কাপড়, চিরকুটে লেখা ‘সময় থাকতে ভালো হয়ে যা’

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:22 am