ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভয়াবহ আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সেমন্তঘর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ সেমন্তঘর গ্রামে জনৈক জামাল মিয়ার বাড়িতে আগুন লাগে। মুহূর্তেই আগুন পার্শ্ববর্তী আরেকটি বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে দুটি ঘরই ভস্মীভূত হয়ে যায়। আগুনে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:31 am