চট্টগ্রামের পাহাড়তলীতে নির্ধারিত পরিমাণের চেয়ে কম ডিজেল সরবরাহের অভিযোগে একটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মার্চ) অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান মীম। এ সময় বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের পরিদর্শক মেট্রোলজি সাঈদ আহমেদ তালুকদার দায়িত্ব পালন করেন।
বিএসটিআই বিভাগীয় অফিস জানায়, মেসার্স স্পিড টেক প্রাইভেট লিমিটেড নামে প্রতিষ্ঠানটিতে ডিজেল ডিসপেন্সিং ইউনিটে নির্ধারিত পরিমাণের চেয়ে কম পরিমাপ পাওয়া যায়। এ ঘটনায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারায় অপরাধ আমলে নিয়ে ৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিজেল পরিমাপে কম দিচ্ছিল চট্টগ্রামের ফিলিং স্টেশন, জরিমানা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:30 am