বিগত সরকারগুলোর আমলে জাতীয় সংসদকে কেবল -রাবার স্ট্যাম্প- হিসেবে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
তিনি বলেন, দীর্ঘ ১৭-১৮ বছর পর দেশে প্রকৃত গণতন্ত্র উদ্ধার হয়েছে এবং বর্তমান সংসদকেই দেশের রাজনীতির মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করা হবে।
শনিবার (২৮ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বাসভবনে এই শুভেচ্ছা বিনিময়কালে ডেপুটি স্পিকার বিগত বছরগুলোর নির্বাচনী ব্যবস্থার কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের তিনটি সংসদ নির্বাচন ছিল কেবল ফ্যাসিস্ট শাসনের ক্ষমতা নবায়নের হাতিয়ার। তৎকালীন নির্বাচন কমিশন কেবল গেজেট প্রকাশের কাজ করেছে এবং সংসদকে পরিচালিত করেছে একটি রাবার স্ট্যাম্প হিসেবে।
কায়সার কামাল আরও বলেন, ‘যাদের আত্মত্যাগের বিনিময়ে এই সংসদ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, দেশের মানুষ আজ সেই সংসদের দিকেই তাকিয়ে আছে। আমরা দৃঢ়ভাবে প্রত্যাশা করি, সরকারি ও বিরোধী দলের অংশগ্রহণে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা হয়েছে।’
সাক্ষাৎকালে সাবেক স্পিকারকে ফুলের তোড়া ও সম্মাননা ক্রেস্ট উপহার দিয়ে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, ‘আপনি সংসদের সাবেক স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন। আপনার গৌরবোজ্জ্বল ও দূরদর্শী নেতৃত্বের নিদর্শনস্বরূপ এই সামান্য সম্মাননা। আপনার অবদান দেশ ও জাতি চিরদিন স্মরণ রাখবে।’
ডেপুটি স্পিকার সংসদে গণতন্ত্র ফিরে আসায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান।
সংসদকে কার্যকর করার অঙ্গীকার ব্যক্ত করে কায়সার কামাল বলেন, ‘সংসদের ক্ষেত্রে বিরোধী দলই হলো প্রাণ। কার্যপ্রণালি বিধি অনুসারে তারা তাদের মতামত ব্যক্ত করবেন। ডেপুটি স্পিকার হিসেবে আমার দায়িত্ব থাকবে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা এবং সংসদে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।’
বিগত সংসদ ছিল রাবার স্ট্যাম্প, এখন গণতন্ত্র উদ্ধার হয়েছে: ডেপুটি স্পিকার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:41 am