ভারতীয় হাইকমিশনের ইফতার অনুষ্ঠানে বিমানমন্ত্রীর অংশগ্রহণ

  বিশেষ প্রতিনিধি    08-03-2026    82
ভারতীয় হাইকমিশনের ইফতার অনুষ্ঠানে বিমানমন্ত্রীর অংশগ্রহণ

ভারতীয় হাইকমিশনের ইফতার অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম অংশগ্রহণ করেছেন। শনিবার (৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং তার সহধর্মিণী মানু ভার্মা মন্ত্রীকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

ইফতার অনুষ্ঠানে কূটনৈতিক অঙ্গনের বিভিন্ন প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন