বাহরাইনে নিহত বাবার জন্য মেয়ের বুকফাটা আকুতি

  বিশেষ প্রতিনিধি    03-03-2026    56
বাহরাইনে নিহত বাবার জন্য মেয়ের বুকফাটা আকুতি

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে চলমান ক্ষেপণাস্ত্র হামলায় মো. তারেক নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে কর্তব্যরত অবস্থায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মো. তারেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির সাইদুল হকের ছেলে। তিনি দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। সোমবার বিকেলে চট্টগ্রাম নগরীতে তার নিজ বাসায় গিয়ে দেখা যায় এক শোকাতুর ও আবেগঘন পরিবেশ।

বাবার মৃত্যুর খবর যেন কিছুতেই বিশ্বাস করতে পারছেন না তার কলেজপড়ুয়া একমাত্র মেয়ে তাসনিম তামান্না। অশ্রুভেজা চোখে তিনি বলেন, ‘বাবা গত বছর সেখানে হজ করেছেন, তাই কথা ছিল এবার রোজার শেষের দিকে অথবা কোরবানির ঈদে দেশে ফিরবেন।’

‘২০২৪ সালের জানুয়ারিতে বাবা দেশে এসেছিলেন। ২০২৬ সালের জানুয়ারিতে আবার আসার কথা ছিল।’

তামান্না আরও বলেন, ‘কাল ঠিক এই সময়ে বাবা ভিডিও কলে আমার সাথে কথা বলছিলেন। আমি যে এমন পরিস্থিতির মুখোমুখি হব, তা কখনও কল্পনা করিনি। আমার মতো কষ্ট যেন আর কাউকে পেতে না হয়। আজ আমি কীভাবে বিশ্বাস করব যে আমার বাবা আর নেই!’

জাতীয়-এর আরও খবর

আরও পড়ুন