সুদানের দক্ষিণ দারফুরের একটি ব্যস্ত মার্কেটে ড্রোন হামলায় ১০ জন নিহত হয়েছেন। তবে কে এ হামলা চালিয়েছে সেটি নিশ্চিত নয়।
সুদানের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী ও প্যারামিলিটারি র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে লড়াইয়ের তীব্রতা বেড়েছে। এমন সময় ব্যস্ত মার্কেটে হামলার ঘটনা ঘটল।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে লড়াই শুরু হয়। যা রূপ নেয় রক্তক্ষয়ী ও ভয়াবহ গৃহযুদ্ধে। এই যুদ্ধে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছেন। ঘরবাড়ি ছাড়া হয়েছেন ১ কোটি ২০ লাখ মানুষ। এরসঙ্গে দেশটিতে দেখা দিয়েছে দুর্ভিক্ষ।
মানবাধিকার সংস্থা নর্থ দারফুর ইমার্জেন্সি রুমস কাউন্সিল জানিয়েছে, গতকাল শনিবার (২০ ডিসেম্বর) আরএসএফের নিয়ন্ত্রণাধীন মালহার শহরের আল-হারা মার্কেটে এ ড্রোন হামলার ঘটনা ঘটে। তবে কারা হামলা চালিয়েছে সেটি জানায়নি সংস্থাটি। ড্রোন হামলার পর অসংখ্য দোকানে আগুন লেগে যায় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বলে জানিয়েছে তারা।
সুদানে মার্কেটে ড্রোন হামলায় ১০ জন নিহত

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:29 am