রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার দুই জায়গায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে বিমানবন্দর গোলচত্বর আউটগোয়িং গেটের সামনে একটি ও বিমানবন্দর ১ নম্বর সেক্টরস্থ জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে রাস্তায় অপর একটি ককটেল বিস্ফোরিত হয়।
রাত সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) শেখ রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিমানবন্দরের দুই স্থানে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহ করেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “আমরা ধারণা করছি ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ করা হয়েছে। তাই কাউকে শনাক্ত করা যায়নি। তবে কারা কী উদ্দেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”
বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:44 am