ফেনী সদর এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়।
দগ্ধরা হলেন- মো. রফিকুল ইসলাম (৪০), আবুল কাশেম (৫৫) ও জেসমিন আক্তার (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বিধান চন্দ্র সরকার।
তিনি জানান, ফেনী থেকে গ্যাস লিকেজ বিস্ফোরণে দগ্ধ তিনজনকে আমাদের ইউনিটে আনা হয়েছে। রফিকুল ইসলামের শরীরের ২২ শতাংশ, আবুল কাশেমের ২০ শতাংশ এবং জেসমিন আক্তারের ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনকেই ভর্তি করা হয়েছে, তাদের সবারই শ্বাসনালী পুড়ে গেছে।
তিনি বলেন, দগ্ধদের পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, ফেনীর একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের সময় তারা দগ্ধ হন।
ফেনীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারীসহ দগ্ধ ৩ জন ঢামেকে ভর্তি

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:30 am