ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৫ — ঢাকার সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে ওপেনহাউস কমিউনিকেশন। তাদের প্রথম সাংস্কৃতিক আয়োজন “টিউনড বাই ওপেনহাউস” গত ৪ সেপ্টেম্বর ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত ২০০ জনেরও বেশি অতিথি সঙ্গীত, স্ট্যান্ড-আপ কমেডি এবং ব্র্যান্ড ইন্টারঅ্যাকশনের এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হন এদিন।
সন্ধ্যার প্রধান আকর্ষণ ছিল আপেক্ষিক ও রায়হান ইসলাম শুভ্র-এর যৌথ পরিবেশনা। তাদের কণ্ঠে “দিশেহারা তুই”, “বেলা বোস” এবং “কে বলে” গানগুলো দর্শকদের মুগ্ধ করে। এছাড়া উদীয়মান শিল্পী রায়হান সরদার ও ফাহুন নিজেদের মৌলিক গান এবং জনপ্রিয় কাভার পরিবেশন করে শ্রোতাদের মন জয় করেন। অন্যদিকে, স্ট্যান্ড-আপ কমেডিয়ান আখলাক সিদ্দিকী, সারাহ জামান ও তায়েব তাজওয়ার প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের হাস্যরসে মাতিয়ে রাখেন।
আপেক্ষিক ব্যান্ডের ভোকালিস্ট তানযীর আহমেদ শুদ্ধ বলেন, “এ ধরনের আয়োজন তরুণ প্রতিভাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। নতুন শিল্পীদের জন্য এটি সৃজনশীলতা প্রকাশ ও শ্রোতা পাওয়ার দুর্লভ সুযোগ।”
ইভেন্টটি সফল করতে সহযোগিতা করে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। টিকিটিং পার্টনার ছিল গেটসেটরক, স্ট্র্যাটেজিক পার্টনার জেনিত স্ট্র্যাটেজিস, পিআর পার্টনার কুল এক্সপোজার, সাপোর্টিং পার্টনার ইউনিভার্সাল হসপিটাল, গ্রাফিক্স ও ভিডিও পার্টনার পোস্টকার্ড কোং, এবং লাইফস্টাইল পার্টনার হিসেবে ছিল সুয়েনো বিডি।
এই আয়োজন ঢাকার সংস্কৃতিমঞ্চে এক ভিন্ন স্বাদ এনে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকায় ওপেনহাউসের ভিন্নধর্মী আনপ্লাগড কনসার্ট

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 4:03 am