নোয়াখালীর কবিরহাট উপজেলায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে বিএনপির সাবেক নেতা ওজি উল্যাহ কারাগারে গেছেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ঘোষবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কারাগারে প্রেরণকৃত ওজি উল্যাহ কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এবং ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের মৃত দুধা মিয়ার ছেলে। গত ৫ আগস্ট সরকার পতনের পর তিনি ধানসিঁড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার হন। এরপর থেকেই তার বিরুদ্ধে চাল বিতরণে অনিয়মের অভিযোগ ওঠে।
জানা গেছে, গত শনিবার (৩০ আগস্ট) স্থানীয়রা ওজি উল্যাহকে তিন বস্তা চাল খোলা বাজারে বিক্রির সময় আটক করে। খবর পেয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল থেকে ৪৩ বস্তা চাল জব্দ করেন এবং ইউনিয়ন সচিবের জিম্মায় দেন।
অভিযোগ রয়েছে, ওজি উল্যাহ নিয়মিত বিতরণের স্থান পরিবর্তন করে চালের অনিয়ম চালিয়ে আসছিলেন। এ ঘটনায় উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. ছালেহ উদ্দিন বাদী হয়ে সোমবার (১ সেপ্টেম্বর) কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওজি উল্যাহকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সরকারি চাল বিক্রির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:31 am