চট্টগ্রামের চান্দগাঁও এলাকার মোহরা কাজির হাট বাজার সংলগ্ন খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের ধারণা, বৃহস্পতিবার রাত ২টার দিকে বৃষ্টিতে একটি স্কেভেটর উল্টে যায় এবং চালক নিচে চাপা পড়ে মারা যান।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মরদেহটি খাল থেকে ভেসে ওঠে।
স্থানীয় এক দোকানদার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বৃষ্টিতে একটি স্কেভেটর উল্টে যায়। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসে। আমরা তাদের জানিয়েছিলাম, একজন লোক স্কেভেটরের নিচে চাপা পড়ে আছে। কিন্তু তারা কোনো উদ্ধার অভিযান চালায়নি। আজ বিকেলে লাশটি ভেসে ওঠে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, মরদেহের পরিচয় শনাক্ত হয়নি। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রামে খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:31 am