জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলামের বাবা পিতা মোহাম্মদ আসলাম মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৭৭ বছর বয়সে প্রয়াণ ঘটল তার। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আতিফ আসলামের পরিবারে; প্রিয় শিল্পীর এই দুঃসময় নাড়া দিয়েছে তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়েও।
পাকিস্তানি গণমাধ্যম পাকিস্তান অবজার্ভারের খবর, আতিফের বাবার মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে ভক্ত, সহশিল্পী ও শোবিজ তারকারা গায়ককে শোকবার্তা জানাচ্ছেন। আতিফের বাবার জানাজা অনুষ্ঠিত হবে লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে। সেখানে পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীরা শেষ শ্রদ্ধা জানাবেন তাকে।
উপমহাদেশের অন্যতম জনপ্রিয় এই শিল্পী ভক্তদের মন কেড়েছেন তার হৃদয়ছোঁয়া কণ্ঠ দিয়ে। দীর্ঘ ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য গান।
২০০০-এর দশকের শুরুতে ‘জলপারি’ অ্যালবামের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন আতিফ। এরপর বলিউড, কোক স্টুডিওসহ নানা মঞ্চে তার গান বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়। তিনি উর্দুসহ কয়েকটি ভাষায় গান গেয়েছেন। দেশ বিদেশেও বিভিন্ন কনসার্ট পারফর্ম থাকে তার। বাংলাদেশে এসেও কয়েকবার পারফর্ম করে গেছেন এই শিল্পী।
প্রিয়জন হারালেন আতিফ আসলাম

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:45 am