সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নে নবাব মিয়া (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত নবাব মিয়া ওই এলাকার আবদুল হকের ছেলে এবং পুলিশের সাবেক কনস্টেবল।
মঙ্গলবার (১১ অক্টোবর) রাত ১১টায় সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের বড় চৌধুরী পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতের ছোটভাই ও কক্সবাজার আদালতের আইনজীবী শওকত বেলাল জানান, নবাব মিয়া একটি জাল কিনে একই এলাকার নুর আহমদের ছেলে দিদার মিয়াকে ভাগে দেন। এক হাজার টাকার লেনদেনকে কেন্দ্র করে ১৫ দিন আগে দু’জনের মধ্যে মতবিরোধ হয়। এর জেরে মঙ্গলবার রাতে স্থানীয় আবদু শুক্কুরের বাড়ির একটি সালিশ থেকে আসার পথে প্রতিপক্ষের লোকজন নবাব মিয়াকে উপর্যুপরি কুপিয়ে আহত করে। গুরুতর আহতাবস্থায় তাকে কক্সবাজার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কক্সবাজারে পুলিশের সাবেক সদস্যকে কুপিয়ে হত্যা

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:39 am