উখিয়ায় পুলিশের হাতে অস্ত্রসহ যুবক আটক

  বিশেষ প্রতিনিধি    11-10-2022    279
উখিয়ায় পুলিশের হাতে অস্ত্রসহ যুবক আটক

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে উখিয়া থানা পুলিশের একটি দল পালংখালি ইউনিয়নের মোছার খোলা এলাকা থেকে এক যুবককে আটক করে। সোমবার (১০ অক্টোবর) গভীর রাতে অস্ত্রসহ ওই যুবককে আটক করে বলে জানায় পুলিশ। এসময় তার নিকট থেকে একটি বিদেশি অস্ত্র, একটি দেশীয় তৈরি অস্ত্র, সতের রাউন্ড গুলি, একটি মোবাইল সেট এবং ১৩১ (একশত একত্রিশ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামির নাম মফিজুর রহমান (১৯) পিতা ওবায়দুর রহমান মোছারখোলা,পালংখালি। তার সাথে থাকা অন্যান্য আসামীরা পলাতক থাকলেও তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে বলে জানান ওসি শেখ মুহাম্মদ আলী।

সারাদেশ-এর আরও খবর