লন্ডন সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকে গণতন্ত্র নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে তা কেটে যাবে বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে মাওনা চৌরাস্তার আরএস ক্যাফে রেস্টুরেন্টে জুলাই-আগস্ট আন্দোলনে শ্রীপুরের নিহত ও আহত ১২ পরিবারের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, আজকে বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে, নির্বাচন নিয়ে যে সংশয় তৈরি হয়েছে, যে কালো মেঘ দেখা দিয়েছে, এই বৈঠকের মাধ্যমে তা কেটে যাবে। এর মাধ্যমে ঘাতকের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন, পাচারকৃত অর্থ ফেরত এনে দেশ পুনর্গঠনে ব্যয় করার পথ খুলবে। এ সময় দ্রুত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন বলেও নিশ্চিত করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে হতাহতদের পরিবারের পাশে বিএনপি ও জিয়া পরিবার সব সময় আছে এবং থাকবে। বিএনপি জনগণের দল, বিএনপির কাছে আগে দেশ ও দেশের মানুষ। শত ষড়যন্ত্র ও বিপদেও বিএনপি দেশ ছেড়ে কোথাও যায়নি। বিএনপি মানুষের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. মাজাহারুল আলম।
শ্রীপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউসিসিএর চেয়ারম্যান এসএম মাহফুল হাসান হান্নান, কেন্দ্রীয় কৃষক দলের নেতা মাসুদ রানা, সদর বিএনপি নেতা তাহের মুসুল্লী, তেলিহাটি ইউনিয়ন বিএনপি নেতা আবু জাফর সরকার প্রমুখ।
শ্রীপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাশিদুল হাসান নয়ন বলেন, প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে জুলাই-আগস্ট আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ৬ জনের পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা ও আহত ৬ জনের পরিবারকে ২৫ হাজার টাকা করে অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
ড. ইউনূস-তারেক রহমানের বৈঠকে নির্বাচন নিয়ে সংশয় কেটে যাবে

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 4:34 am