কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া নোয়াখালীর দুই শিক্ষার্থীর পড়ালেখার খরচের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সোমবার (৯ জুন) বিকেলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
জানা গেছে, আলোকিত নাগরিক সমাজ নোয়াখালীর আয়োজনে সদর ও সুবর্ণচর উপজেলার যারা চলতি বছর দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তাদের নোয়াখালী জেলা শিল্পকলা একডেমি চত্বরে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানের একপর্যায়ে এক মেধাবী শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও পড়াশোনার সংগ্রামের করুণ বাস্তবতা তুলে ধরা হলে তা উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে যায়। বিষয়টি নজরে আসলে জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ প্রস্তাব দেন, যেন ছাত্রদল সাধারণ সম্পাদক ওই শিক্ষার্থীর পড়াশোনার খরচের দায়িত্ব নেন। সেই প্রস্তাবের ভিত্তিতেই নাছির উদ্দিন নাছির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ওই শিক্ষার্থীর যাবতীয় শিক্ষার ব্যয়ভার বহনের ঘোষণা দেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এরপর আরেকজন অভিভাবক আবেগভরা কণ্ঠে তার সংসারের আর্থিক অসচ্ছলতার কথা তুলে ধরলে জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো দ্বিতীয় এক শিক্ষার্থীর জন্যও অনুরূপ প্রস্তাব দেন। তাতেও সাড়া দিয়ে নাছির উদ্দিন নাছির ওই শিক্ষার্থীর পড়াশোনার সমস্ত ব্যয়ভার গ্রহণ করেন। এই মহতী উদ্যোগকে উপস্থিত সকলে সাধুবাদ জানান।
জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ বলেন, ব্যতিক্রমী এবং মানবিক গুণ নিজের মধ্যে গড়ে তোলা একটি সৎ ও সঠিক নেতৃত্বের জন্য অপরিহার্য। ছাত্রদলের এই উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন ও অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।
ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির ঢাকা পোস্টকে বলেন, মেধাবীরা কখনো আটকায় না। যে কোনো বাধা তারা অতিক্রম করতে পারে। মেঘনা নদীর পাড় থেকে আমি নাছির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্বপ্ন পূরণ করতে পেরেছি। দুইজন মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন অধরা হয়ে থাকবে তা হতে পারে না। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই শিক্ষার্থীর পড়ালেখার দায়িত্ব নিয়েছি। মেধাবী ছাত্রছাত্রীদের জন্য সব সময় শুভ কামনা।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া দুই শিক্ষার্থীর দায়িত্ব নিলেন নাছির

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:33 am