ফেনীর পরশুরামে প্রতিবেশীর ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জুলখু মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) বিকেলে উপজেলার মির্জানগর ইউনিয়নের দক্ষিণ কাউতলী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জুলখু মিয়া দক্ষিণ কাউতলী এলাকার মৃত ইলিয়াস মিয়ার ছেলে। তিনি পেশায় ডিস মেকানিক ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পার্শ্ববর্তী এক প্রতিবেশীর বাড়িতে ফ্রিজের সমস্যা দেখা দেয়। পরে জুলখু মিয়া ফ্রিজ মেরামতের কাজ করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. ইন্দ্রজিৎ ঘোষ কনক বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন হাসপাতাল থেকে মরদেহ নিয়ে গেছে।
এ ব্যাপারে পরশুরাম মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাকসুদ আহমেদ বলেন, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিবেশীর ফ্রিজ মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:30 am