নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে নির্মাণাধীন একটি মার্কেটের ছাদে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হওয়া মো. রাকিবুল হাসানের (২২) বাম হাত কেটে ফেলা হয়েছে। ফলে রাকিবের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
সোমবার (২৬ মে) জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রাকিবের বাম হাত কেটা ফেলা হয়। এর আগে মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৮টার দিকে চরবাটা ইউনিয়নের খাসের হাট এলাকার আমিন সুপার মার্কেটের ছাদে এ দুর্ঘটনা ঘটে।
রাকিবুল হাসান চরবাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আলমগীর সওদাগরের বাড়ির মহিউদ্দিন মিন্টুর ছেলে। তিনি স্থানীয় সৈকত সরকারি কলেজের ২০২৫ সালের এইচএসসি পরিক্ষার্থী। ২৫ জুন থেকে রাকিবের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
সৈকত সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সফিকুল ইসলাম পলাশ ঢাকা পোস্টকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। মার্কেটটির পাশে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের মতো ঝুঁকিপূর্ণ অবস্থা থাকলেও কোনো সতর্কতা ছিল না। আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই৷ বর্তমানে সে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছে। তার এইচএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত। ইতমধ্যে তার বাম হাত কাটা হয়েছে। চিকিৎসক বলেছে ডান হাতও কেটে ফেলতে হবে।
এ বিষয়ে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সুবর্ণচর জোনাল অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্য পাওয়া যায়নি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি আমি শুনেছি। ছেলেটি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন আছে। এবিষয়ে ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. নজরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, অপারেশনের মাধ্যমে আমরা বাম হাত কেটে ফেলেছি। তবে ডান হাত ও আশঙ্কায় রয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি।
বিদ্যুৎস্পৃষ্টে হারাল হাত, এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:27 am