রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তারের দ্রুত অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে একটি মানববন্ধন থেকে।
গতকাল রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বরের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন— বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম, মো. আকবর আলী মুন্সি, রনজু মিয়া, ছাত্র প্রতিনিধি মো. সুমন ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের বানীবহ ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হন মোছা. শেফালী আক্তার। তিনি নির্বাচনে ভয়ভীতি প্রদর্শন করে দলীয় প্রভাব খাঁটিয়ে নির্বাচনে অন্যদের প্রার্থী হতে দেয়নি। চেয়ারম্যান হওয়ার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আসছেন তিনি। তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের একাধিক অভিযোগ। বিশেষ করে সরকারি অনুদান বিতরণে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমরা এই চেয়ারম্যানকে অপসারণের জন্য তিন দিনের আল্টিমেটাম দিচ্ছি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানকে অপসারণের তিনদিনের আল্টিমেটাম

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 6:42 am