বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, এই সরকার (অন্তর্বর্তী সরকার) ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। কাজেই এই সরকার ব্যর্থ হলে শহীদদের রক্ত কিন্তু বৃথা যাবে।
বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে ‘বিন্দুবাসিনী ফুটবল চ্যাম্পিয়নশিপ’ উপলক্ষ্যে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যে উদ্দেশ্যে শহীদরা রক্ত দিয়েছে, সেই গণতন্ত্র একটি নির্বাচনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। কাজেই ভোটের অধিকার প্রতিষ্ঠার যে দাবি, যেটি আমি মনে করি যৌক্তিক সময়েই এই সরকার পদক্ষেপ নেবে। পরবর্তী সিদ্ধান্ত দল কী নেবে আমার পক্ষে বলা সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশের জনগণ ভোট প্রয়োগ করবে এটিই আমাদের সকলের প্রত্যাশা।
তিনি বলেন, নির্বাচনের দাবি কিন্তু বাংলাদেশের আপামর জনসাধারণের। মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি। প্রায় ৩ কোটি ৬০ লাখ নতুন ভোটার হওয়ার সত্ত্বেও তাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। কাজেই সেই ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এ দেশের মানুষ ও জনগণ করেছে। নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। জনগণের গণতন্ত্রের আকাঙ্ক্ষা এই সরকার দ্রুত পূরণ করবে। আমরা দলের পক্ষ থেকে সব সময়ই দাবি জানিয়ে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করবে সরকার। আমরা এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি।
এক প্রশ্নের জবাবে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, যারা ফ্যাসিবাদ, তারা এই দেশ থেকে পালিয়ে বিভিন্নভাবে পার্শ্ববর্তী দেশে থেকে এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে যেভাবে আন্দোলন সংগ্রাম করেছে, সেভাবে এদের ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দেব।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সরকার ব্যর্থ হলে শহীদদের রক্ত বৃথা যাবে

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সায়েম |
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিরংঝা, কক্সবাজার
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 5:30 am