ওপার বাংলার অভিনেতা গৌরব চক্রবর্তীর সঙ্গে সুখে সংসার করছেন অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ।২০২৪ সালে পুত্র সন্তানের মা হয়েছেন। ছেলে ধীর ও স্বামী গৌরবকে নিয়ে সুখের সংসার ঋদ্ধিমার।
সম্প্রতি অভিনেতা রাহুল অরুণোদয়ের পডকাস্ট শো-তে এসে বলিউড অভিনেতা রণবীর কাপুরের প্রতি তার ভালো লাগার কথা অকপট ব্যক্ত করেছেন ঋদ্ধিমা। রণবীর যখন ভারতের কলকাতায় এসেছিলেন, তাকে সামনে থেকে দেখে প্রায় কেঁদেই ফেলেছিলেন তিনি।
তার নামকরণও হয়েছে কাপুর পরিবারের থেকে অনুপ্রাণিত হয়ে। সেই পডকাস্টে রাহুলকে ঋদ্ধিমা বলেছিলেন, ‘রণবীরের দিদির নাম ঋদ্ধিমা। সেই কারণে আমার বাবা-মাও রেখেছিলেন, ঋষি কাপুর ও নিতু কাপুর মেয়ের ওই নাম রেখেছেন বলে।’
ঋদ্ধিমা তার পরই জানান, রণবীরের জন্য তিনি কতখানি ব্যাকুল। অভিনেতাকে নিজের ‘প্রথম স্বামী’ বলেছেন ভক্ত ঋদ্ধিমা। বলেছেন, ‘রণবীর আমার প্রথম স্বামী, যাকে আমি বিয়ে করিনি’।
অভিনয় করতে এসে অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর বড় ছেলে গৌরব চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্ব হয় ঋদ্ধিমার। কোর্টশিপের পর বিয়ে করেন তারা। যতই রণবীর কাপুরের জন্য মন উতলা হোক ঋদ্ধিমার, তার ও গৌরবের রিয়েল লাইফ জুটি টলিউডে হিট। আদর্শ দম্পতি তারা।
রণবীর আমার প্রথম স্বামী, যাকে আমি বিয়ে করিনি

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:35 am