ফেনীর সোনাগাজীতে ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নদী তীরবর্তী ভাঙন সৃষ্টির অভিযোগে ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার চরদরবেশ ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার চরদরবেশ এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নদীর তীরবর্তী স্থান ক্ষতিগ্রস্ত করায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০ অনুযায়ী ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সূত্র জানায়, অভিযানে পটুয়াখালীর কলাপাড়ার মোহাম্মদ ইমরান, রাকিবুল ইসলাম, নোয়াখালীর কবিরহাটের সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জের রূপগঞ্জের দেওয়ান দেলোয়ার ও নোয়াখালীর বেগমগঞ্জের মোহাম্মদ রবিনকে দুই মাস করে এবং লক্ষ্মীপুরের রামগতির মোহাম্মদ সজীবকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও জনস্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ৬ জনের কারাদণ্ড

সম্পাদক ও প্রকাশক
এ এম জি ফেরদৌস
ব্যবস্থাপনা সম্পাদক
নাহিদুল ইসলাম ফাহিম
বার্তা সম্পাদক
এ কে এম আবু সাঈম
|
প্রধান কার্যালয়
পূর্ব লিংক রোড, ঝিলংজা, কক্সবাজার, বাংলাদেশ, ৪৭০০
মোবাইল: ০১৮১৯-৫০২-৩২২
ই-মেইল beachnews247@gmail.com |
প্রিন্টের তারিখ ও সময়: July 22, 2026, 5:35 am